![]()
আশাশুনি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: সাইদুর রহমান। আজ ০৫ অক্টোবর পূ্র্বাহ্নে তিনি আশাশুনি থানার ওসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।এর আগে গত ০৪ অক্টোবর সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতক্ষীরা থানার ইন্সপেক্টর তদন্ত মো:শাহিদুর রহমান কে আশাশুনি থানার ওসি হিসাবে বদলি করা হয়।
আশাশুনি থানায় যোগদানের পূর্বে তিনি সাতক্ষীরা সদর থানায় অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে ১ মাস ১২ দিন ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। সদর থানায় তাঁর এই সংক্ষিপ্ত কর্মকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের দৌড়গোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে তিনি প্রশংসনীয় ভূমিকা রাখেন। পেশাদারিত্ব ও জনবান্ধব সেবামূলক আচরণের জন্য তিনি সর্বমহলে ব্যাপক সমাদৃত হয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবাগত অফিসার ইনচার্জ মো:শাহিদুর রহমান বলেন, “আশাশুনি উপজেলার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আশাশুনি থানাকে সাধারণ মানুষের জন্য একটি নির্ভরযোগ্য ও সেবামুখী নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, মো:শাহিদুর রহমান আশাশুনি থানার ওসি হিসেবে যোগ দেওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকরা তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।