জাতিসংঘ পুলিশ প্রধানদের পঞ্চম সম্মেলনে যোগদান করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির।
দুই দিনব্যাপী এ সম্মেলন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের পুলিশ প্রধান জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের পুলিশ প্রধান এবং নীতি-নির্ধারকগণসহ সম্মেলনে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় 'জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা'; 'জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি' এবং 'আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি' সংক্রান্ত তিনটি মূল অধিবেশনে অংশ নিয়েছেন।
সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিগণ, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম, অপারেশনাল সাপোর্ট ও রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।