![]()
নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট পরিদর্শন করলেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম।আজ ২৬ মে ২০২৬ তারিখ দুপুর ১২ ঘটিকায় খালিশপুর থানাধীন জোড়াগেট বাজার চত্ত্বরে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত কোরবানির পশুর হাট পরিদর্শন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার বলেন, কোরবানির পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাট এলাকাজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ২৪ ঘণ্টাই মনিটরিং করা হচ্ছে।পোশাকের পাশাপাশি,সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে চারিদিকে নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও ড্রোন ক্যামেরার মাধ্যমে হাট এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সড়ক পথের পাশাপাশি, নৌপথে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রেও যেন কেউ হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে নৌ পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে এবং হাটে জাল টাকা শনাক্তের জন্য পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সকল ক্রেতা- বিক্রেতাদের অপরিচিত কারোর কাছ থেকে কোনপ্রকার খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান!
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)-সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।