![]()
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুন ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলার প্রার্থীদের ২১, ২২ ও ২৩ জুন ২০২৬ খ্রিঃ তারিখে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ ও Physical Endurance Test পরীক্ষা উপলক্ষে নিয়োগের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সাতক্ষীরা জেলায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি ধাপ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নিয়োগ কার্যক্রমের সার্বিক সফলতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা, সাখের হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(ওঅ্যান্ডএম),পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল), যশোর, সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা, মোঃ নাজমুল হক, সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই), পুলিশ লাইন্স, সাতক্ষীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমরান খান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শাওন রেজা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সাতক্ষীরাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।