বাগেরহাট জেলার রামপাল থানার অফিসার ইনচার্জ রাজিব আল রশীদ-এর অকাল মৃত্যুতে বাগেরহাট জেলা পুলিশ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।আজ ০৮ অক্টোবর ২০২৬খ্রি. মরহুমের জানাজার নামাজ যথাযথ সম্মান ও ভাব গাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে বাগেরহাট জেলা পুলিশ সুপার মো: জামিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
প্রাসঙ্গত:গতকাল রাতে সরকারি দায়িত্বপালন কালে বাগেরহাট রামপাল থানার ওসি রাজীব আল রশীদ বুকে ব্যাথা অনুভব করলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজে ভত্তি করা হয়।পরে স্ট্রোক জনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন বলে জানান সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মেডিকেল অফিসার।