![]()
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে 'শ্রেষ্ঠ পুলিশ সুপার' নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১০:৩০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে অত্র রেঞ্জের ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে ফেব্রুয়ারি-২০২৬ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে 'শ্রেষ্ঠ পুলিশ সুপার' হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ।
সভায় 'শ্রেষ্ঠ পুলিশ সুপার' হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলাসমূহের সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।