সাতক্ষীরায় 'পুলিশ-ম্যাজিস্ট্রেসি' সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা মোঃ সাঈদুর রহমানের সভাপতিত্বে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ২য় তলায় সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২৬ মাসের ''পুলিশ-ম্যাজিস্ট্রেসি'' সম্মেলন অনুষ্ঠিত হয়।
![]()
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।সভায় পুলিশ সুপার বিভিন্ন মামলা সংক্রান্ত জটিলতা ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।সভায় এসময় সিনিয়র সহকারী বিচারকগণ,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গণ,বিজিবির সিও, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:শাহীন চৌধুরী ,দেবহাটা,র্সাকেল,তালা সার্কেল,সদর থানার ওসি মাহমুদুর রহমান, টিআই প্রশাসন গৌরঙ্গ পাল সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।
![]()