![]()
সাতক্ষীরায় ২য় বিভাগ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।আজ ০৮ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দীর্ঘ চার বছর পর জেলা স্টেডিয়ামে ২য় বিভাগ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ।
![]()
অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশের পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি বলেন সাতক্ষীরা জেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং তারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে পারবে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের সাফল্য কামনা করেন এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে লীগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক ও সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা, এস.এম. রফিকুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ও সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা, মোঃ মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা,এইচ.এম. রহমাতুল্লাহ পলাশ, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা এবং মোঃ আবু জাহিদ ডাবলু, সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা।