![]()
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে সাতক্ষীরা স্টেডিয়ামে অবস্থিত জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
উক্ত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, রেফারিদের দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জেলার ফুটবলের মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভার শুরুতে সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে পদোন্নতিপ্রাপ্ত রেফারীগণকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। তাঁদের এই সাফল্য জেলার ফুটবল অঙ্গনের জন্য গৌরবের বিষয় উল্লেখ করে ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন পর্যায়ের রেফারিগণ।