
সাহাদেবের বৌ শ্রাবন্তি কে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সনজিত সাধুর বিরুদ্ধে ।অভিযোগ করেছেন শ্রাবন্তির স্বামী ফিংড়ি গ্রামের সাহাদেব।
শ্রাবন্তি র স্বামী সাহাদেব জানান,ব্যবসায়িক পার্টনার হিসাবে সনজিত সাধুর সাথে তার ২ বছর যাবৎ সম্পর্ক। নিজের ভাইর মতই দেখতেন সাহাদেব তাকে।বাড়ি দাওয়াত করেও খাওয়াতেন সনজিত সাধু কে। কিন্তু সনজিত সাধুর কু-নজর পড়ে সাহাদেবের স্ত্রীর উপর।এক পর্যায়ে শ্রাবন্তি র সাথে সনজিত সাধুর প্রেমের সম্পর্ক হয় সেটা তার স্বামী জানতে পারেনি। পরে আনু : ১৫ দিন আগে শ্রাবন্তি বাবার বাড়ি পাইকগাছা যাওয়ার নাম করে সনজিত সাধুর সাথে পালিয়ে যায়।পরে অনেক খোঁজাখুঁজি করেও ২ জন কে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন সাহাদেব।কোন উপায় না পেয়ে সাহাদেব বৃহম্পতিবার সন্ধায় সাতক্ষীরা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।যাহার ডায়েরী নং ১১৬ তারিখ -০২/০৭/২০২৬খ্রী:।এবিষয়ে সনজিত সাধুর মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মুহা:মাসুদুর রহমান পিপিম জানান,বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।