![]()
ঈদকে সামনে রেখে সাতক্ষীরা টপ টেন শোরুমে ক্রেতাদের থেকে চড়ামূল্য পোশাক বিক্রির অভিযোগ উঠেছে। সাতক্ষীরার সঙ্গীতা মোড়ে অবস্থিত শাখায় গেলে দেখা যাচ্ছে এমন চিত্র। বাইরের গার্মেন্টেস যেমন Infinity,Twelve,Easy, Adlip শোরুমের চেয়ে দ্বিগুন দামে পাঞ্জাবি,শাড়ি থ্রিপিচ,গেনজি,জিন্স প্যান্ট,চায়না জুতা ও বাচ্চাদের পোষাক বিক্রি করা হচ্ছে। দেশী পণ্যকে বিদেশী পণ্য বলে অভিনব প্রতারণার মাধ্যমে পোষাকের গায়ে দ্বিগুণ মূল্য দিয়ে বিক্রি করছে টপ টেন। তাদের এমন প্রতরণায় ক্ষুব্ধ হয়েছে বিভিন্ন ক্রেতারা।
অনুসন্ধানে দেখা গেছে , বাইরের দোকান বা অনালইনে মার্কেটে একটি পাঞ্জাবির দাম যেখানে ১৯০০ থেকে ২১০০ টাকা, সেইম পাঞ্জাবি তারা বিক্রি করছে ৪৫০০ থেকে ৫০০০ টাকা। যেসব উন্নতমানে জডজেট শাড়ি ২০০০ থেকে ২২০০ টাকা বাইরে বিক্রি হচ্ছে, সেইম শাড়ি তারা বিক্রি করছে ৫৫০০ থেকে ৬০০০ টাকা। থ্রিপিচের ক্ষেত্রে একটু কারুকাজ করা উন্নত মানের দেশী কাপড়গুলো বিদেশী, পাকিস্তানি,ইন্ডিয়া বলে ৫থেকে ৬ হাজার টাকা বিক্রি করছে যেটা স্থানীয় বাজারে দাম ২০০০-২২০০ টাকা। ঈদকে সামনে রেখে টপ টেনের এমন প্রতারণাকে নেতিবাচক হিসাবে দেখছে সুশীল সমাজ।ঈদের কেনাকাটায় শোরুমগুলোকে ভোক্তা অধিকারেরে তদারকি করার অনুরোধ জানিয়েছে নাগরিক নেতারা। টপটেনে পোশাক কিনতে যাওয়া ইতি আক্তার জানান, বাইরের চেয়ে দ্বিগুণ দামে তারা পোশাকের গায়ে দাম নির্ধারণ করে রেখেছে। বিশেষ করে থ্রিপিচ শাড়ি দাম অনেক বেশি। যেগুলো দেশী পণ্য সেগুলোকে তারা ক্রেতাদের বিদেশি পণ্য বলে চালিয়ে দিচ্ছে। ভোক্তা অধিকারের বিষয়টি দেখলে ক্রেতারা ঈদে সঠিক মূ্ল্য কেনকাটা করতে পারবে।আরেকজন ক্রেতা রাফসান বলেন, টপটেনে গিয়েছিলাম পাঞ্জাবি কিনতে সাজসজ্জা শোরুম দেখে ক্রয় করলাম ৪৫০০ টাকা দিয়ে সেই সেইম পাঞ্জাবি বাইরে ও অনালইনে দাম ২৩০০ টাকা। তারা প্রায় দ্বিগুণ চড়া মূল্য দাম হাকিয়ে বিক্রি করছে যেটা প্রতারণা।প্রশাসনের সঠিক হস্তক্ষেপ করলে তারা এই অভিনব প্রতারণা থেকে বেরিয়ে আসবে। সাতক্ষীরা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান, ঈদকে সমানে রেখে বাজারে সিন্ডিকেটের অভাব নেই। রোজার শুরুতে ছিল তেল ছোলা দ্রব্যমূল্য সিন্ডিকেট এখন হয়েছে পোশাক ব্যবসায়ী সিন্ডিকেট। আমি অব্যশই টপ টেনে অভিযান পরিচালনা করব।তাদের এমন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব।