![]()
"সেবার ব্রতে চাকরি" এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা/ প্রথম দিনের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে সাতক্ষীরা জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় সাতক্ষীরা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ডা. কানিজ হোসেন জাহান, পুলিশ সুপার (এমআরটি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, ফাতেমা-তুজ-জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশনস), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), যশোর, আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), খুলনা।নিয়োগ বোর্ডে সহযোগিতা করেন ডাঃ মোঃ আবু হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা ও ডাঃ ইসমত জাহান সুমনা, মেডিকেল অফিসার (এমওসিএস), সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।