![]()
সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম।আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ।
পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকল অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি, পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
![]()
এসময় উপস্থিত ছিলেন মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মাহমুদুর রহমান, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা সদর থানা, সাতক্ষীরা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।