![]()
খুলনা রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মো. রেজাউল করিম পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনেছেন। রবিবার খুলনার শিরোমণি পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তিনি সদস্যদের কথা শোনেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি রেজাউল করিম। পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কর্মক্ষেত্রের নানা বিষয় তার কাছে তুলে ধরেন। ডিআইজি মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় তিনি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে জনগণের দোরগোড়ায় মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন।