![]()
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, দক্ষ ও পেশাদারীত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সার্বিক দিকনির্দেশনায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা, শৃঙ্খলা ও আইনানুগ আচরণের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এ.এস.এম হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের করণীয়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।