
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার ওসি হিসাবে যোগদান করেছেন সাতক্ষীরা থানার ওসি মো: মাহমুদুর রহমান। বৃহম্পতিবার অপরাহ্ণে তিনি সাতক্ষীরা জেলা ডিবির দায়িত্ব বুঝে নেন।জেলা পুলিশের বিশ্বস্ত সুত্র জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতক্ষীরা সদর থানার ওসি মো: মাহামুদুর রহমান কে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাথায় বদলি করা হয়।তিনি সাতক্ষীরা থানাতে ১ মাস ১০ দিনের মত সততা ও দক্ষতার সহিত চাকুরী করেছেন।খুব ই অল্প সময়েের ভিতরে তিনি জনবান্ধব অফিসার ইনচার্জ হিসাবে সাতক্ষীরা সদর উপজেলার মানুষের হৃদয় জয় করেছেন।