![]()
সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই জাকারিয়া খান(১৯) কে চাকু মেরে হত্যা করা হয়েছে।শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের পশু হসপিটালের মোড়ে এ নৃশংস ঘটনা ঘটে।
পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান,শুক্রবার রাত ১১ :৩০ মিনিট সাতক্ষীরা পশু হাসপাতাল মোড়ে তার মামাতো ভাই মো:জাকারিয়া খান বসে চা খাচ্ছিল। সেখানে চায়ের দোকানদারের সাথে এক সন্ত্রাসীর কথা কাটাকাটি হচ্ছিল।এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে জাকারিয়া চায়ের দোকানদার কে রক্ষা করার জন্য মারামারি ঠেকাতে যান জাকারিয়া।এসময় সন্ত্রাসীদের একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে জাকারিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় দোকানদার ও পথচারী জাকারিয়া কে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভত্তি করলে চিকিৎসারত অবস্থায় জাকারিয়া ইন্তেকাল করেন বলে মেডিকেল অফিসার জানান।মৃত জাকারিয়া খান শহরের ঐতিহ্যবাহী রুচিরা বেকারীর মালিক আলহাজ্ব আব্দুর গফুর খানের পুত্র।
হত্যার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত) মো:শাহীদুর রহমান জানান,তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি জানান, ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি আশেপাশের সিসি টিভি ক্যামেরা চেক করে আসামি কে সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান। তিনি আরো জানান,ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় আনা হবে।