![]()
খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম এঁর সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম। এর আগে, রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা সার্কিট হাউস পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
কল্যাণ সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সভার সভাপতি ও সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
![]()
পরবর্তীতে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাঁদের সার্বিক কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা-অসুবিধা ও প্রস্তাবনা প্রধান অতিথির নিকট উপস্থাপন করেন। রেঞ্জ ডিআইজি অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য ও আবেদনসমূহ শোনেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং অন্যান্য যৌক্তিক আবেদন পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি, তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও জনবান্ধব আচরণ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
![]()
কল্যাণ সভা শেষে ডিআইজি সাতক্ষীরা সদর এলাকার মায়ের বাড়ি পূজামণ্ডপ ও গুড়পুকুর মেলা পরিদর্শন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান,সাতক্ষীরা থানার ওসি মো:শফিকুল ইসলাম,ডিবির ওসি মাহমুদুর রহমান,টিআই প্রশাসন গৌরঙ্গ পাল,বিশেষ শাখার ডিআই-১ আব্দুল আলিম সহ সাতক্ষীরা জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ,কোর্ট ইন্সপেক্টর সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।