কলারোয়া থানায় চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম।আজ ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে কলারোয়া থানায় চৌকিদার প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
পরিদর্শনকালে তিনি গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে চৌকিদার ও দফাদারদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।পরিদর্শন কালে থানায় আগত সেবা প্রার্থীদের সাথে পুলিশ সুপার বিভিন্ন বিষয়ে কথা বলেন।তারা তাদের কাঙ্খিত সেবা থানায় গিয়ে পাচ্ছেন
![]()
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী প্রমুখ।