![]()
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজ. ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে এক প্রতিনিধিদল ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আইজিপি মানবপাচার প্রতিরোধ ও ভিকটিম উদ্ধারে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডির সাথে আইজেএম'র যৌথ কার্যক্রমের প্রশংসা করেন। বৈঠকে সম্প্রতি রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাদের ব্লকচেইন ট্রেসিং, ডার্ক-ওয়েব সংক্রান্ত তদন্ত এবং ওপেন-সোর্স ইন্টেলিজেন্সের ওপর বিশেষ প্রশিক্ষণের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে উভয় পক্ষ পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ফিন্যান্সিয়াল তদন্তে কারিগরি সহায়তা, ভিকটিম সুরক্ষায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন এবং আন্তঃসংস্থা সমন্বয় জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
আইজিপি কারিগরি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধ ও মানবপাচার প্রতিরোধে পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।