খুলনা রেঞ্জ পুলিশের ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 6 দর্শন

খুলনা রেঞ্জ পুলিশের ফেব্রুয়ারী মাসের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার সকালে খুলনা রেঞ্জ অফিসের কনফারেন্স কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক পিপিএম।

সভায় রেঞ্জ ডিআইজি খুলনা বিভাগের দশ জেলার পুলিশ সুপারদের অপরাধ দমন ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত ডিআইজি ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট, অতিরিক্ত ডিআইজি অপারেশন সহ খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারগণ ও রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন