ডিজিএফআইয়ের নতুন ডিজি কায়সার রশীদ

দ্বারা zime
০ মন্তব্য 16 দর্শন

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হলেন ব্রিগ্রেডিয়ার জেনারেল কায়সার রশীদ। তিনি প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা যায়।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে বদলি করে রাষ্ট্রদূত করা হয়েছে। আর ব্রিগ্রেডিয়ার জেনারেল কায়সার রশীদকে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের প্রধান করা হয়েছে।এর আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সশস্ত্র বাহিনী বিভাগর বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে পররাষ্ট্র মন্ত্রণালয়য়ে ন্যস্ত করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে।
অপরদিকে, ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লিতে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন