যশোর কোতোয়ালি থানায় নতুন ওসি মাসুম খান

দ্বারা zime
০ মন্তব্য 18 দর্শন

যশোর কোতোয়ালি মডেল থানার সমালোচিত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাসুম খানকে। তিনি ঢাকা থেকে যশোরে যোগ দিতে আসছেন।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।
জানা গেছে, বিদায়ী ওসি ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড, অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে স্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তদন্তের উদ্যোগ নেয় জেলা পুলিশ প্রশাসন।
এর আগে অভিযোগের বিষয়ে তাকে শোকজও করা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় তাকে কোতোয়ালি থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে নতুন ওসি হিসেবে রেঞ্জ ডিআইজি  অফিস থেকে  দায়িত্ব পাওয়া মাসুম খান দ্রুত সময়ের মধ্যে যশোরে যোগ দেবেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।
জেলা পুলিশের এ তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেকেই আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে কোতোয়ালি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন