হাসিনা অধ্যায় শেষ, তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগোবে

দ্বারা zime
০ মন্তব্য 25 দর্শন

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অতীতের সমীকরণ বদলানোর ইঙ্গিত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কের অধ্যায় শেষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন থেকে দুই দেশের মানুষের স্বার্থ, মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

উপদেষ্টা মনে করেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে সীমান্ত হত্যাসহ দীর্ঘদিনের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব।

সোমবার (০৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা এবং জ্বালানি সহযোগিতার মতো কৌশলগত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

এ বিষয়ে হুমায়ুন কবির জানান, বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্পটি দ্রুত কার্যকর করার বিষয়ে দুই পক্ষই বিশেষ গুরুত্বারোপ করেছে। এই প্রকল্পটিকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করছে বর্তমান সরকার।এদিকে দ্বিপাক্ষিক এই আলোচনাকে আরও বেগবান করতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। তারা সেখানে ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্সে’ অংশ নেবেন।

উপদেষ্টা জানান, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি কড়াভাবে তোলা হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন