সাতক্ষীরা জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ও এসপি

দ্বারা zime
০ মন্তব্য 10 দর্শন

সাতক্ষীরা জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার ও জেলা  পুলিশ  সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

পরিদর্শনকালে পুলিশ সুপার ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম গভীরভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন ভোটারগণ যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্ভয় পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম নির্বাচনকালীন সময়ে জোরদার ও অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার  মিজ্ আফরোজা আখতার, লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, অধিনায়ক, ৩৭ বীর, বাংলাদেশ সেনাবাহিনী, মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্), সাতক্ষীরা, মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল), সাতক্ষীরা প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন