সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ৭৫ বোতল কোরেক্স সহ আটক -০১

দ্বারা zime
০ মন্তব্য 778 দর্শন

সাতক্ষীরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৫ বোতল কোরেক্স সহ এক যুবক কে আটক করেছে।আটককৃত যুবকের নাম বাবলু জামান বাবু (৩২)।সে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মৃত মোহাম্মদ আলীর পুত্র।

থানা পুলিশ জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম  এঁর সার্বিক দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, সাতক্ষীরা থানা, মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে ই-২৪/০৩/২০২৬ তারিখে এসআই(নিঃ)/মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ সাতক্ষীরা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫ (পচাত্তর) বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ সহ ঐ যুবক কে আটক করে পুলিশ।

আটককের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মুহা মাসুদুর রহমান জানান,আটককৃত আসামীর নামে পুলিশ বাদী হয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছে।তিনি আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন