
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।আজ ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল),মোঃ আখতারুজ্জামান,উপ-পরিচালক (চলতি দায়িত্ব), আনসার ব্যাটালিয়ন (১২ বিএন), মোঃ নাজমুল আসফাক,সাতক্ষীরা থানার ওসি শফিকুল ইসলাম,ডিবির ওসি মাহমুদুর রহমান,ট্রফিকের টিআই প্রশাসন গৌরঙ্গ পাল,বিশেষ শাখার ডিআই-১ আব্দুল আলিম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
