সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবট নিয়োগ পরীক্ষার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 51 দর্শন

“সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  ১৬ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়েছে।

উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের  সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম।এসময় পুলিশ হেড কোয়াটার থেকে আগত  নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন