
৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সাতক্ষীরা জেলায় শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের একটি দল ২৬-২৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ সাতক্ষীরা জেলা সফর করেন।এই শিক্ষা সফরে তারা জেলা পুলিশ সুপার এর কার্যালয় সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।
![]()
জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষানবিশ কর্মকর্তাগণ কে সাতক্ষীরা জেলায় স্বাগত জানান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো:আশরাফুল আলম।পরে শিক্ষানবিশ কর্মকর্তাগণকে সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) মিথুন সরকার,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো:শাহীন চৌধুরী উপস্থিত ছিলেন।
