৪৪ তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের খুলনা রেঞ্জে স্টাডি ট্যুর

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 15 দর্শন

৪৪ তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের খুলনা রেঞ্জে স্টাডি ট্যুর অনুষ্ঠিত হয়েছে।আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ কে খুলনা রেঞ্জ অফিসের পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয়।

স্টাডি ট্যুর উপলক্ষে সারদায় মৌলিক প্রশিক্ষণরত নবীন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম। এ সময়  মোহাম্মদ আনিছুর রহমান, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), শেখ জয়নুদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) সহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নবীন কর্মকর্তাদের সততা, সাহস ও পেশাদারত্বের সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে প্রশিক্ষণে নিবিষ্টভাবে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তাঁরা নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণকে কমিউনিটি পুলিশিংয়ে গুরুত্বারোপ করতে আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কাছ থেকে প্রাপ্ত সঠিক তথ্য ও সহযোগিতা অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। এ ছাড়া তিনি নবীন কর্মকর্তাদের আইনি কাঠামোর মধ্যে থেকে নির্ভীকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ আল নোমান তালুকদারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন