সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

দ্বারা zime
০ মন্তব্য 12 দর্শন

শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় শান্তির প্রতীক হিসেবে কবুতর অবমুক্ত করা হয় এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
পরবর্তীতে প্যারেড অধিনায়ক পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ নাজমুল হক মোল্লার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী বাহিনীসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান, বিএনসিসি, রোভার স্কাউট এবং স্কাউট দলের সদস্যরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও সালামি প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা-২, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
একইভাবে সাতক্ষীরার সাতটি উপজেলা ও থানায় সরকারিভাবে পাশাপাশি বেসরকারিভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বলে খবর পাওয়া গেছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন