খুলনা রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 183 দর্শন

খুলনা রেঞ্জের জানুয়ারি/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা ও আইন-শৃঙ্খলা তদারকি মিটিং অনুষ্ঠিত হয়েছে।আজ ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম।সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণের উদ্দেশ্যে  ডিআইজি  নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।সভায় এসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গণ, খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ সহ খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন