সাতক্ষীরা সদর ও তালা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ও এসপি

দ্বারা zime
০ মন্তব্য 11 দর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর ও তালা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ  তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর ও তালা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সাতক্ষীরা

মিজ্ আফরোজা আখতার ও সাতক্ষীরা জেলা  পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম এবং লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, অধিনায়ক, ৩৭ বীর, বাংলাদেশ সেনাবাহিনী।

পরিদর্শনকালে তাঁরা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আর‌ও উপস্থিত ছিলেন মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা সহ জেলা পুলিশ, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন