অপরাধ দমনে পুলিশ-জনতার ঐক্য: দিঘলিয়া থানায় সুধী সমাবেশে ডিআইজি খুলনা রেঞ্জ রেজাউল হক

দ্বারা zime
০ মন্তব্য 156 দর্শন

গতকাল ০৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে খুলনা জেলার দিঘলিয়া থানা কর্তৃক আয়োজিত অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের  ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম।
এ সময় প্রধান অতিথি  তাঁর বক্তব্যে অপরাধ দমন ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে জনগণের মতামত প্রকাশের জন্য থানা প্রাঙ্গণে একটি অভিযোগ বক্স স্থাপন করেন রেঞ্জ ডিআইজি রেজাউল হক পিপিএম।অভিযোগ বক্সে কোন পুলিশ সদস্য অনিয়ম করলে ও তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে বলে জানান তিনি।অভিযোগ বক্সটি ডিআইজি অফিস নিয়ন্ত্রণ করবেন বলে জানান তিনি। অনুষ্ঠানে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর  রহমান ।অনুষ্ঠানে  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন