তালা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল বিপিএম

দ্বারা zime
০ মন্তব্য 30 দর্শন

তালা থানা পরিদর্শন করেছেন সাতক্ষী রা জেলা পুলিশ সুপার মো:আরেফিন জুয়েল বিপিএম।আজ ৩০ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখে তালা থানা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

পুলিশ সুপার থানায় পৌঁছালে তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এর নেতৃত্বে অত্র থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন।

পুলিশ সুপার  পরিদর্শনকালে অত্র থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক রেজিস্টার তদারকি করেন এবং সকল অফিসার ও ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরে তিনি সেখানকার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ সহ অত্র থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন