সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএম

দ্বারা zime
০ মন্তব্য 42 দর্শন

সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করেছেন সাতক্ষী রা জেলা পুলিশ সুপার মো:আরেফিন জুয়েল বিপিএম।আজ ০৭ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে সদর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
পুলিশ সুপার সকালে থানায় পৌঁছালে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ  মুহা মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে অত্র থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করেন।

পুলিশ সুপার পরিদর্শনকালে অত্র থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক রেজিস্টার তদারকি ও থানার মালখানা,অস্ত্রাগার ও হাজত খানা পরিদর্শন করেন।এসময় পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরে তিনি সেখানকার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী,সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মে: সফিকুল ইসলাম,সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) সুশান্ত ঘোষ সহ অত্র থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন