সাতক্ষীরা জেলা ডিবির অভিযানে ৪৬ পিচ ইয়াবা সহ আটক-০১

দ্বারা zime
০ মন্তব্য 165 দর্শন

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়,আজ ২০ জুন ২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১৩.৩০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ সরোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা সদর থানাধীন লাবসা সাকিনস্থ কৈখালী ভেড়িবাঁধের উপর থেকে আসামী মোঃ জাহাঙ্গীর আলম মন্টু (৪৭) কে ৪৬ পিস ইয়াবা সহ আটক করে ডিবি পুলিশের ঐ টিম।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির সাব-ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান,আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে  সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।তিনি আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন