
সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ জুন ২০২৬ খ্রিঃ তারিখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে। উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
এসময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা, সাখের হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(ওঅ্যান্ডএম),পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল), যশোর, সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা, ডাঃ মোঃ আবু হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা, মোঃ নাজমুল হক, সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই), পুলিশ লাইন্স, সাতক্ষীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল); জনাব খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); জনাব মোঃ ইমরান খান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); জনাব শাওন রেজা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সাতক্ষীরাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
