শ্যামনগরে জেল পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

দ্বারা zime
০ মন্তব্য 20 দর্শন

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ জেল পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দুই আসামী হলেন, উপজেলার শ্রীফলকাটি গ্রামে মৃত মোহাম্মাদ গাজীর ছেলে মোজাম গাজী ও নওয়াবেঁকী গ্রামে আবের গাজীর ছেলে রফিকুল গাজী।

শ্যামনগর থানা সূত্রে জানা যায়, মোজাম গাজী চেক ডিজঅনার একটি মামলায় সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিলেন। অপর দিকে রফিকুল গাজী অন্য একটি মামলায় ১০ মাস কারাদন্ডপ্রাপ্ত ও ৯লাখ ৮০হাজার টাকা জরিমানায় দন্ডিত হয়ে একই কারাগারে বন্দী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় কারাগার থেকে ৮৭ বন্দী পালিয়ে যায়। মোজাম গাজী ও রফিকুল গাজী অনান্য আসামীর সাথে পালিয়ে যায়। কারাগার থেকে পালিয়ে প্রায় বছর দুয়েক নিজ নিজ এলাকায় আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, জেল পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন