কলারোয়া থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা সহ দুইজন আটক

দ্বারা zime
০ মন্তব্য 24 দর্শন

মোঃ তোহা খান, কলারোয়া (সাতক্ষীরা):
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা সহ দুই ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া বাজারের গরুর হাট মোড় সংলগ্ন ব্রিজের ওপর কলারোয়া খোদ্দে ক্যাম্পের আইসি এসআই সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স  এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালে ব্রিজের ওপর দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের মৃত মাজেদ গাইনের ছেলে মোঃ বেলাল হোসেন এবং শংকরপুর গ্রামের ইসলাম আলী সানার ছেলে মোঃ সাজু সানা।
আটকের বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।তিনি আরো জানান,আটককৃত দের বিঞ্জ আদালতে সোপরদ্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন