কিশোর গ্যাং বিরোধী  অভিযানে আটক ২,০৮৭ জন

দ্বারা zime
০ মন্তব্য 21 দর্শন

চট্রগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং বিরোধী  অভিযানে ২,০৮৭ জনকে আটক করা হয়েছে।চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি  আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এঁর নির্দেশনায় ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. হতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।গত ২৪ ঘণ্টায় রেঞ্জাধীন ১১টি জেলায় মোট ২,০৮৭ জনকে গ্রেফতার করা হয়। জেলা ভিত্তিক আটককৃতের সংখ্যা চট্টগ্রাম- ৩৫৮, কক্সবাজার-১৪৩, কুমিল্লা-৪০৩, ব্রাহ্মণবাড়িয়া-৭৮, চাঁদপুর- ৩৭০, নোয়াখালী- ১৭২, লক্ষ্মীপুর-২৬৬, ফেনী-৫০, রাঙ্গামাটি-৯০, খাগড়াছড়ি-৭৫ ও বান্দরবান জেলায়-৮২ জন।

চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জানান,আটককৃতদের ভিতরে  ১,৭৬৬ জনকে মুচলেকা গ্রহণপূর্বক জিম্মায় প্রদান এবং ৩২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি আরো জানান,কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন