খুলনা আরআরএফ সেকেন্ডারি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ ও বৃক্ষ রোপণ করলেন রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 196 দর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপণ  পরিকল্পনার সাথে সংহতি প্রকাশ করে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জাধীন বিভিন্ন ইউনিট প্রাঙ্গণে ত্রিশ হাজার বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করেছেন।

তারই ধারাবাহিকতায় আজ ১১ আগষ্ট  রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সেকেন্ডারি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ ও বৃক্ষ রোপণ  কার্যক্রমে অংশগ্রহণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি  মোঃ মোস্তাফিজুর রহমান।বৃক্ষরোপণ ও চারা বিতরণ শেষে খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনালেন (DIG) মো. মোস্তাফিজুর রহমান বলেন, গাছের পরিচর্যা ও সংরক্ষণ করা হলে পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখা সম্ভব। বৃক্ষের উপকারিতা নতুন করে বলার কিছু নেই। তোমরা মেয়েরা সবুজ, গাছও সবুজ—এই দুই সবুজের সমন্বয়ে খুলনা কে সবুজের নগরীতে পরিণত করতে হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন