
ঢাকা রেঞ্জের বিদায়ী ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন আজ (১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ) ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে নবনিযুক্ত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
![]()
ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান রেঞ্জ কার্যালয়ে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মোঃ সিদ্দিকুর রহমান সহ রেঞ্জ অফিসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিভিল স্টাফগণ।
বিদায়ী ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
![]()
ঢাকা রেঞ্জের দায়িত্ব গ্রহণ করার পর নবাগত ডিআইজি রেঞ্জ কার্যালয়ের সকল অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।এসময় নবাগত ডিআইজি ঢাকা রেঞ্জের সকল জেলার সুশীল সমাজের প্রতিনিধি,জনপ্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
