পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 438 দর্শন

সময়বার্তা ডেক্স : নোয়াখালীর কবিরহাটে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম জুলেখা বেগম রুমা। আজ বৃহস্পতিবার ভোর রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

জুলেখা উপজেলার ধানসিড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নবগ্রামের আনাজুল হকের কন্যা। সে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

তার বাবা আনাজুল হক জানান, সম্প্রতি এএসসি নির্বাচনী পরীক্ষায় রুমা অংশগ্রহণ করে। স্কুল থেকে বলা হয়েছে যারা নির্বাচনী পরীক্ষায় ফেল করবে তাদের ফরম ফিলাপে সুযোগ দেয়া হবে না। পরীক্ষার ফলাফল চলতি মাসের ৫ তারিখ প্রকাশ করা হবে। কিন্তু রুমা জানতে পারে সে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হবে এবং পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে না। এ খবর পেয়ে মঙ্গলবার দিনভর কান্না-কাটি করে রাতের বিষ পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর আজ ভোরে সে মারা যায়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন