প্রেমের সুত্র ধরে ভাড়া বাসায় ডেকে ধর্ষণ –অতিরিক্ত রক্ত ক্ষরণে প্রেমীকার মৃত্যু

দ্বারা zime
০ মন্তব্য 17 দর্শন

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভাড়া বাসায় ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে ধ*র্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগ উঠেছে। দায়ের করা মামলায় অভিযুক্ত প্রেমিক শান্ত পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত দিয়া বণিক ময়মনসিংহের ভালুকা পৌরসভার থানা রোড এলাকার শিশির বণিকের মেয়ে। ভালুকা সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দূরসম্পর্কের আত্মীয়তার সূত্রে শান্তর সঙ্গে দিয়ার পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ অক্টোবর কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন দিয়া। পরে শান্ত ফোন করে তাকে সহযোগী আনোয়ার হোসেনের সহায়তায় সফিপুরে নিজের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধ*র্ষণ করা হলে একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
অবস্থার অবনতি হলে দিয়াকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শান্ত অ্যাম্বুলেন্সে করে মরদেহ ভালুকায় দিয়ার বাড়িতে নিয়ে গিয়ে খিঁচুনি উঠে মৃত্যুর কথা জানান। তবে তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা দিয়ার পোশাকে রক্তের দাগ দেখতে পান। স্থানীয়রা শান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের বাবা শিশির বণিক বাদী হয়ে শান্ত পাল ও আনোয়ার হোসেনকে আসামি করে কালিয়াকৈর থানায় হ*ত্যা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন