বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন

দ্বারা zime
০ মন্তব্য 16 দর্শন

বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা আজ শুক্রবার (০৯ অক্টোবর) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ  মোঃ আলী হোসেন ফকির বিপিএম, অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মোঃ আলী হোসেন ফকির বিপিএম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষেও ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একটি চৌকস পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির গতকাল বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন