মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ কাজ করে চলেছে -খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 255 দর্শন

খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল  মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি মাদকাসক্তের অভিযোগ থাকে তাহলে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোন পুলিশ সদস্য যদি মাদকের আশ্রয় প্রশ্রয়ে বা জড়িত থাকে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ কাজ করে চলেছে।

গতকাল দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। চুরি, ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে বলেও তিনি জানান। এছাড়া তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে মত বিনিময় করেন।

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্ম দিবসে মধ্যে চার্জশিট দেযা হয়েছে এবং এই মামলায় দোষী সর্বোচ্চ সাজা পাবেন বলে তিনি আশীর্বাদ ব্যক্ত করেন ডিআইজি মোস্তাফিজুর রহমান। অপরাধ নিয়ন্ত্রণে তিনি পুলিশের কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত। এ সময় নড়াইলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য তুলে ধরেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন