সাতক্ষীরায় ২০০ পিস ইয়াবা সহ আটক -০২

দ্বারা zime
০ মন্তব্য 19 দর্শন

সাতক্ষীরায় পুলিশের এক বিশেষ অভিযানে দুই’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে কাটিয়া ফাঁড়ির পুলিশ ।
‎রবিবার (১৩সেপ্টেম্বর) ভোর রাতে সদর থানাধীন উত্তর কাটিয়া এলাকার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাচীরের বিপরীত পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা সদরের গদাঘাটা গ্রামের মৃত হাসান আলী দালালের ছেলে শফিকুল ইসলাম মিন্টু (৩০) এবং অপরজন শহরের কামালনগর এলাকার সামাদ গাজীর ছেলে শাহিন গাজী (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলমের নির্দেশনা মোতাবেক সদর থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুর রহমানের  তত্বাবধানে কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) শেখ বুুলবুল কবিরের নেতৃত্বে একটি আভিযানিক দল রাতে কাটিয়া থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান অভিযান পরিচালনা করে।এসময়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উত্তর কাটিয়া গ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বিপরীতে জনৈক আলতাফ হোসেনের বসতবাড়ির সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দলটি সেখানে অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ওই রাস্তা ঘেরাও করে ঐ দুই মাদক ব্যবসায়িকে আটক করতে সক্ষম হয়।‎এসময় উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের সম্মুখে তল্লাশি চালিয়ে আটককৃত শফিকুল ইসলাম মিন্টুর পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে একটি ‘CAMEL’ ব্র্যান্ডের সিগারেট প্যাকেটের ভেতরে এক’শ পিস এবং অপরজন শাহিন গাজীর প্যান্টের পকেট থেকে রক্ষিত এক’শ পিস সর্বমোট দুই’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।
‎আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদের বিঞ্জ আদালতে সোপর্
করা হয়েছে।‎





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন