
শেখ আরিফুল ইসলাম আশা : ৪১ বোতল ভারতীয় মাদক কোরেক্সসহ ১ জনকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি।আজ বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে কলারোয়ার কেড়াগাছি সীমান্তে এআটকের ঘটনা ঘটে।
আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ শিমুল হোসেন(৩৫)। সে কলারোয়ার গোয়াল চাতর এলাকার আব্দুল হান্নানের ছেলে।
এআটকের বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের এসআই তুহিন বাওয়ালী, এসআই আদনান বিন আজাদ, এএসআই মোঃ মাফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে।
পরে আটককৃত আসামিকে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
