
সেবার ব্রতে চাকরি”-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ২য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) ২য় দিনের কার্যক্রম পরীক্ষা সম্পন্ন হয়েছে। উক্ত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ডা. কানিজ হোসেন জাহান, পুলিশ সুপার (এমআরটি) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, ফাতেমা-তুজ-জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশনস), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), যশোর,আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), খুলনা।
নিয়োগ বোর্ডে সহযোগিতা করেন ডাঃ মোঃ আবু হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা ও ডাঃ ইসমত জাহান সুমনা, মেডিকেল অফিসার (এমওসিএস), সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
